দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশ গঠনের লক্ষ্যে ‘জুলাই জাগরণ’ শীর্ষক মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (২৯ জুন) সন্ধ্যায় রাজধানীর দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন দলের নেতারা।
সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেন, ঐতিহাসিক ও রক্তস্নাত জুলাই আমাদের মাঝে নতুন প্রত্যাশা ও প্রেরণার বার্তা নিয়ে ফিরে আসে। হাজারো শহীদের আত্মত্যাগ এবং ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন গণতান্ত্রিক বাংলাদেশের ইতিহাসে জুলাই একটি অনন্য অধ্যায়।
তিনি বলেন, জুলাই মাসের তাৎপর্য নতুন প্রজন্ম ও দেশের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে এবং গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে স্মরণে রাখতে মাসব্যাপী এ কর্মসূচি নেওয়া হয়েছে।
দলটির ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে রায়েরবাজার বধ্যভূমিতে বীর শহীদদের কবর জিয়ারত, ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনগুলোর সংহতি সভা, উপজেলা পর্যায়ে পদযাত্রার রোডম্যাপ ঘোষণা, দেশব্যাপী গ্রাফিতি অঙ্কন ও দেয়াল লিখন, ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’, নারী সমাবেশ এবং কৃষক, শ্রমিক, যুব ও উদ্যোক্তাদের অংশগ্রহণে বিভিন্ন আয়োজন।
এ ছাড়া শহীদদের কবর জিয়ারত, দোয়া ও মোনাজাত, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, স্মরণিকা প্রকাশ এবং বিজয় উদ্যাপনসহ বিভিন্ন কর্মসূচিও পালন করা হবে বলে জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কর্মসূচিগুলো বাস্তবায়নের জন্য ‘জুলাই পুনর্জাগরণ বাস্তবায়ন কমিটি’ নামে একটি পূর্ণাঙ্গ উপকমিটি গঠন করা হয়েছে।
কমিটির আহ্বায়ক করা হয়েছে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহকে এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন দলের যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। কমিটির অন্যান্য সদস্যরাও বিভিন্ন পর্যায়ে কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে।
জে আই